বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আজ শেষ হয়েছে বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে।

জানা যায়, আজ বুধবার (০১ মার্চ) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়। এতে অংশ নেয় মাদরাসার বালিক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। পরীক্ষা হয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ২৪ মার্চ শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদ্রাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছরে বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৪৯,৭১০ জন বেশি আলহামদুলিল্লাহ!। দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বেফাক গত কয়েক বছর যাবত বাংলোদেশের পরিস্থিতি বিবেচনায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এক অভিনব স্মার্ট পদ্ধতি অবলম্বন করে আলহামদুলিল্লাহ শতভাগ সুফল পেয়েছে। সুষ্ঠু, সুন্দর, অনুসরনীয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে বেফাকের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখবেন ইনশাআল্লাহ!।

এর আগে ২০২২ সালে বেফাক বোর্ডের আওতায় অনুষ্ঠিত ছয় স্তরের পরীক্ষায় মোট অংশ নেয় দুই লাখ ২৫ হাজার ৬৩১ জন। এর মধ্যে ছাত্র ছিল এক লাখ তিন হাজার ৪৯২ এবং ছাত্রী ছিল এক লাখ পাঁচ হাজার ৫০২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ