বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

বরিশাল রুটে আবারও ফ্লাইট চালু করছে নভোএয়ারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১ মার্চ থেকে আবারও নভোএয়ার বরিশাল রুটে ফ্লাইট চালু করছে। এ রুটে একমুখী (ওয়ানওয়ে) সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যাত্রী সংকটের কারণে গত বছরের ১ আগস্ট থেকে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রাখে কোম্পানিটি।

নভোএয়ার প্রতি শনিবার, সোমবার ও বুধবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে এবং বরিশাল থেকে সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া প্রতি সপ্তাহে এক দিন যশোর থেকে কক্সবাজার রুটে এবং রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ