শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

নতুন শর্টকাট আসছে ক্রোম ব্রাউজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য একটি নতুন শর্টকাট নিয়ে কাজ করছে গুগল।শর্টকাটটি ব্রাউজারের মধ্যে যুক্ত হলে আরও দ্রুত সক্রিয় ট্যাবগুলো বন্ধ করতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, শর্টকাটটি সম্ভবত একটি মাউস ইনপুট হতে পারে। যার মাধ্যমে ব্যবহারকারীরা মাউসের ডাবল ক্লিকের মাধ্যমে সক্রিয় ট্যাবটি বন্ধ করতে পারবে।

বর্তমানে উইন্ডোজ ব্যবহারকারীরা ক্রোমে সক্রিয় ট্যাব বন্ধ করতে Ctrl+W কী-এর ব্যবহার করে থাকেন। তবে ক্রোমে সক্রিয় ট্যাবগুলো বন্ধ করার স্ট্যান্ডার্ড উপায় হলো ট্যাবগুলোর পাশে অবস্থিত ক্রস বাটনে ক্লিক করা।

অন্যদিকে, সার্চ ইঞ্জিন জায়ান্ট তাদের ক্রোম সার্চ ব্রাউজারে ইউ মেকওভার যুক্ত করেছে। যার ফলে ব্রাউজারকে নিজেদের পছন্দমতো সাজাতে পারে ব্যবহারকারীরা ।

যদি কোনো ব্যবহারকারী অ্যাড্রেস বারে ট্যাপ করে তবে ব্রাউজারটি এখন আর ছোট বা পিল-আকৃতির মতো হয়ে উপস্থিত হবে না। নতুন যুক্ত হওয়া মেকওভারটি আকারে কিছুটা বড় এবং আরও আয়তক্ষেত্রাকার আকৃতির। যা ইউ থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উপরন্তু অনুসন্ধানের ফলাফল, ওয়েবসাইট এবং সাজেশন এখন আর লাইট কিংবা ডার্ক ব্যাকগ্রাউন্ডে আসবে না। এর পরিবর্তে প্রতিটি ওয়েব ফলাফল গুগল ক্রোম ব্রাউজারে নিজস্ব পৃথক কার্ডের ওপর ভিত্তি করে আসবে।

তবে কার্ডের ব্যাকগ্রাউন্ডটি বাকি স্ক্রিনের তুলনায় কিছুটা হালকা থাকবে। যা অনুসন্ধানের ফলাফলটিকে আলাদা করে তুলবে। ডায়নামিক কালার স্কিমটি পেজকে একটি আকর্ষণীয় চেহারা দিবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ