শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হাতিরঝিলে তরুণীর ‘আত্মহত্যাচেষ্টা’, উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে এক তরুণী (২৫) ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন। তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুর রশিদ বলেন, মেয়েটি হাতিরঝিলে একটি সেতুর ওপর থেকে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ওই তরুণীকে সেতু থেকে উদ্ধার করে। পরে তাকে হাতিরঝিল থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, ওই তরুণী প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ