মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

কুমিল্লায় বেতুয়া হুজুরের বাড়ির মাহফিলে আসছেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামের প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা আবুল হাশেম রহ. ও মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী রহ.-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী (১৭ ফেব্রুয়ারি) শুক্রবার আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী, পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে, আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

সহ-সভাপতি হিসেবে থাকবেন ধামতী দরবারের পীর হযরত মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, মাহফিলে আরো বয়ান করবেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী, জামেয়া দারুল হুদা কমপ্লেক্স, কুমিল্লার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দীন, মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আনিছুর রহমান আশরাফী, ঢাকার জিগাতলা বায়তুল মোহাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার হোসেন, খুরুইল বুটিয়াকান্দি দরবারের পীরজাদা মাওলানা এমদাদুল হক এবং মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব প্রমূখ পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ