শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মানুষ আদম সন্তান, বানর সন্তান নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহিদুল ইছলাম: দুনিয়াতে যত মাখলুক আছে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষকে মানুষ থেকে, পশুকে পশু থেকে, গাছকে গাছ থেকে, জীব-জন্তুকে জীব-জন্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন।

মানুষ সৃষ্টি শুরু করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। পবিত্র কুরআনের সূরা হুজুরাত এর ১৩ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى ........ إلخ অর্থাৎ: হে মানুষেরা! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে।

আল্লাহ তাআলা বলতেছেন, পুরুষ ও নারীর শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নির্দেশ ও নবীজির সুন্নত অনুযায়ী স্ত্রী সহবাসের মাধ্যমে নর-নারীর বীর্যের ফোটা থেকে মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন পুরুষ-নারীর সহবাসের মাধ্যমে। যারা বিশ্বাস করতে চায়/বলতে চায় যে, মানুষ বানর থেকে সৃষ্টি।

তাদের বিশ্বাস/কথা আল্লাহর কোরআন বিরোধী হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাঁর বাম পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন। এরপর থেকেই মানুষের সৃষ্টি পুরুষ ও নারীর সহবাসের মাধ্যমে। বানর সৃষ্টি বানরের বীর্য থেকে। আল্লাহ তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে, মানুষ মাটি ও বীর্য থেকে সৃষ্টি। কোরআনের সূরা মুমিন এর ৬৭ নং আয়াতে আল্লাহ বলেন هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ......... إلخ

অর্থাৎ: তিনিই আমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর জমাট বাঁধা থেকে, তারপর শিশু বানিয়ে বের করেছেন।

কোরআনের আয়াতের সাংঘর্ষিক না বুঝে/না ভেবে হক্কানী আলেমদের থেকে ভালো করে জেনে নেওয়ার আহ্বান ও দাওয়াত রইল। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ