বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৪ মাস ২৫ দিনে হাফেজ ৯ বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে মাত্র চার মাস ২৫ দিনে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে আবদুল্লাহ বিন আবছার (আলিফ) নামের (৯) এক শিশু।

আলিফ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর দারুল কুরআন ওয়াসসুন্নাহ কাসিমুল উলূম মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আলিফ একই এলাকার মো. নুরুল আবছার সোহাগের ছেলে।

আলিফের বাবা মো. নুরুল আবছার সোহাগ বলেন, আমি আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ আলী সানী বলেন, আবদুল্লাহ বিন আবছারের (আলিফ) এমন সফলতায় আমরা আনন্দিত। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

মাদরাসার মুহতামিম মাওলানা মো. ইব্রাহীম সরদার বলেন, আল্লাহ্ তায়ালার অশেষ মেহেরবানিতে আমাদের মাদরাসার শিক্ষার্থী আবদুল্লাহ বিন আবছার (আলিফ) মাত্র ১৪৬ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি ছিল এক বিশাল অর্জন। এর জন্য আমি তার শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানাই।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ