শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেলো গৃহবধূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের পাইকার গড় এলাকায় এ ঘটনা ঘটে। আমিনা বেগম ওই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ৫০ শতাংশ জমি নিয়ে ওই এলাকার মিন্টু মিয়ার সঙ্গে সেকেন্দার আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ ওই জমিতে পানি নেওয়ার চেষ্টা করে উভয় পক্ষ। এতে বিরোধ শুরু হয়।

তিনি আরও জানান, এক পর্যায়ে গোলজার আলীর ছেলে মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আমিনা বেগমের বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ