শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

চুলার আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে ও বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়তে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির ভাড়াটিয়া মো. মনির জানান, পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামাকাপড়ও বের করতে পারি নাই। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েয়। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ