শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নদীতে গোসল করতে নেমে এক মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদ্রাসাপড়ুয়া চারবন্ধু পদ্মার শাখা গড়াই নদে গোসলে নেমেছিল। তিনবন্ধু সাঁতরে পারে উঠলেও ফেরা হয়নি এক বন্ধুর। নিখোঁজের প্রায় চারঘণ্টা পর তাকে বাড়ি ফিরতে হয়েছে লাশ হয়ে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে গড়াই নদ থেকে হাসান (১৫) নামে এই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। হাসান শহরের কমলাপুর ওয়াজেদ আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার আবাসিক ছাত্র ও শহরতলীর বটতৈল এলাকার রাশিদুল ইসলামের ছেলে।

গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ জানায়, শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে তারা চারবন্ধু শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে একসঙ্গে গোসলে নামে। তারা সবাই সাঁতার জানতো। একযোগে সবাই নদী সাঁতরে এপার থেকে ওপারে যায়। কিন্তু এপারে ফেরার সময় হাসান পানিতে তলিয়ে যায়। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, নিজস্ব ডুবুরিদল না থাকায় খুলনার ডুবুরি দলকে তলব করা হয়। ডুবুরি দল পৌঁছানোর আগে তারা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ওই মাদ্রাসাছাত্রের মরদেহ খুঁজে বের করার চেষ্টা চালায়। একপর্যায়ে বিকাল চারটার দিকে ওই এলাকা থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

-টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ