সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মেরাজনগর মাদরাসার ইসলাহী মাজলিসে আসছেন দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

~ফায়সাল আহমাদ।:।। রাজধানী ঢাকার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, মেরজনগর মাদরাসা। মাদরাসাটি প্রতি বছরই মনোমুগ্ধকর এমন একটি আয়োজন উপহার দিয়ে থাকে‌।

জানা যায় কয়েকটি অধিবেশনের মধ্য দিয়েই শেষ হবে তাদের এই আয়োজন। যাতে থাকবে, মাদরাসার ইখতিতামী জলসা, সাধারন জনগনের জন্য ইসলাহী মাজলিস, দাওরায়ে হাদিসের তালিবে ইলমদের খতমে বুখারী ও উক্ত মাদরাসার মুহতামিম মাওলানা রশীদ আহমাদ দা.বা. এর পরিচালনায় যাত্রাবাড়ীর চারথানা বিশিষ্ট একটি আঞ্চলিক শিক্ষা বোর্ড ‘তানজীম’ এর পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ। এতে প্রায় আড়াই লক্ষ টাকার পুরস্কার (কিতাব) বিতরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামদের মধ্য থেকে, পীরে কামেল মাওলানা নুরুল হক, মুহতামিম ও শা‌ইখুল হাদীস, বট্টগ্রাম মাদ্রাসা, কুমিল্লা। পীরে কামেল মাওলানা আবদুল হামিদ, পীর সাহেব মধুপুর। মুফতী শফিকুল ইসলাম, মুহতামিম, জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড, ঢাকা। মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

মাওলানা মাহফুজুল হক মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মাওলানা ফজলুল্লাহ নোমান । মুহতামিম ও শা‌ইখুল হাদীস, বরুড়া মাদরাসা, কুমিল্লা। মাওলানা শরীফ মুহাম্মদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট। মুফতি মানসুরুল হক। প্রধান মুফতী ও শা‌ইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া। মাওলানা জিকরুল্লাহ খান অন্যতম মুহাদ্দিস, ফরিদাবাদ মাদরাসা ঢাকা। মাওলানা আবদুর রাজ্জাক শা‌ইখুল হাদীস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর।

ছাড়াও স্থানীয় আরো বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আমরা অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ