বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিশ্বব্যাংকের এমডি ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি-অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ আজ শনিবার ঢাকায় আসছেন।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভ্যান ট্রটসেনবার্গ তাঁর তিন দিনের সফরে আগামীকাল রবিবার বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারির ৫০ বছর পূর্তি এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারও তার সঙ্গে সফর করবেন।

অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে, তা বাংলাদেশ বিশ্বকে করে দেখিয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারি এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’

ভ্যান ট্রটসেনবার্গ বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ