শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

বগুড়ায় উপহারের ঘর বিক্রি করায় কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের প্রধানমন্ত্রী প্রদত্ত উপহারের ঘর বিক্রি করায় বগুড়ায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি করার অপরাধে জামরুল শেখকে এক মাসের কারাদ- দেওয়া হয়েছে। ঘরের দলিলসহ যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের মো. জামরুল শেখ ২১০৮ দাগে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জমিসহ দুই কক্ষের একটি সেমিপাকা ঘর উপহার পান।

তার ঘরের নাম্বার ১২। কিন্তু গত দুই মাস আগে একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. ইদ্রিস আলী আকন্দের কাছে ৭০ হাজার টাকায় ঘরটি বিক্রি করে দেন তিনি।

এ বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ করা হলে প্রশাসন থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।

-এসআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ