সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, আমাদের টিকা কর্মসূচি বিশ্বে প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বরিশাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোলা জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণ রোগ-বালাই কমে গেছে। দেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃ মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছি আমরা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি হয়ে গেছে। আমাদের উপজেলাগুলোতে ৫০ শয্যা রয়েছে। কিছু কিছুতে ১০০ বেড রয়েছে। আগামীতে ১৯৯ বেডের কার্যক্রম চলমান থাকবে।

এসময় ভোলা সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ