সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
রাঙামাটিতে অগ্নিকাণ্ড: পুড়ল কারখানা ও বসতঘর  সাইয়েদুল ইস্তিগফার: অর্থ ও উচ্চারণ রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ সচিবালয়ে ভোটার তালিকা চেয়েছে ইসি ‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই’ চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের পাশে যশোর জেলা ইমাম পরিষদ আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার নিকৃষ্ট উদাহরণ: রাশেদ খাঁন সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫ নারীর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা নয়: ভারতীয় আদালত

মার্কিন ভিসা আবেদনে দালালের আশ্রয় না নেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভিসা আবেদন ও কাগজপত্র প্রস্তুতের সময় পরামর্শ ও সহায়তা নেওয়ার ক্ষেত্রে দালালদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ভিসা আবেদনে মিথ্যা তথ্য ও নথি উপস্থাপনের ফলে শুধু ভিসা প্রত্যাখ্যানই নয় অযোগ্যতাও বিবেচিত হতে পারে, যা ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা হবে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পুলিশ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যারা মার্কিন ভিসা আবেদনকারীদের কাছে প্রতারণামূলকভাবে পাসপোর্টে এন্ট্রি এবং এক্সিট স্ট্যাম্প বিক্রি করেছিল। মার্কিন ভিসা আবেদনকারীরা ভিসা আবেদনপত্রে যে তথ্য দেয়, সাক্ষাৎকারে তারা যে নথি দেয় তার দায়ভার আবেদনকারীদের।

ভিসা আবেদনকারীদের জন্য নির্দেশিকায় বলা হয়, প্রথমে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে তথ্য পর্যালোচনা করা। যেকোনো সহায়ক ডকুমেন্টেশনের সঙ্গে তাদের সাক্ষাতকারের জন্য প্রস্তুত থাকা, ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাতকারের সময় সত্য উত্তর দেওয়া।

পাশাপাশি মার্কিন ভিসা আবেদনকারীদের অনলাইনে তাদের নিজস্ব আবেদন সম্পূর্ণ করতে উৎসাহিত করা হয়৷ কারণ একটি আবেদন করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্ভাব্য আবেদনকারীদের সতর্ক করে মিথ্যা তথ্য এবং নথি উপস্থাপনের ফলে শুধুমাত্র ভিসা প্রত্যাখ্যানই নয়, অযোগ্য হিসেবেও বিবেচিত হতে পারেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ