বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

মক্কাগামী ওমরাহযাত্রীদের জন্য ফ্রি পরিবহন সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দা থেকে মক্কাগামী হজ ও ওমরাহযাত্রীদের জন্য ফ্রি পরিবহন সেবা চালু করা হয়েছে।

জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে মক্কার মসজিদুল হারাম পর্যন্ত বিনা মূল্যে এই পরিবহন সেবা পাবেন হজ ও ওমরাহযাত্রীরা। গত ১২ জানুয়ারি এক টুইট বার্তায় এই তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সৌদি গেজেট সূত্রে জানা যায়, প্রতিদিন জেদ্দা বিমানবন্দর থেকে মক্কাগামী পরিবহন সেবা পাবেন হজ ও ওমরাহযাত্রীরা। স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি দুই ঘণ্টা পর পর বাস ছাড়বে। ফ্রি পরিবহন সেবা পেতে ইহরামের কাপড় পরা অবস্থায় হজ-ওমরাহযাত্রীদের (সৌদি নাগরিকদের ক্ষেত্রে) এনআইডি কার্ড বা (বিদেশিদের ক্ষেত্রে) পাসপোর্ট দেখাতে হবে।

এর আগে ২০২১ সালে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে দ্রুতগামী হারামাইন ট্রেন পুরোপুরি চালু হয়। ৬০ বিলিয়ন সৌদি রিয়াল বা ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মেগা প্রকল্পটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম রেলপথ। এই ট্রেনে প্রতিবছর ছয় কোটি যাত্রী পরিবহন করতে পারবে। জেদ্দা কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি (কেএইসি) রুটেও হারামাইন ট্রেন চলাচল করে।

এর আগে গত ৯ জানুয়ারি জেদ্দায় হজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীতে বিধি-নিষেধ তুলে নিয়ে করোনা-পূর্ব সময়ের মতো বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের কথা জানান সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। এ সময় তিনি আগামী হজে হজযাত্রীদের সংখ্যা ও বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়ার কথা জানান।

সম্প্রতি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের যেকোনো স্থানে ভ্রমণ সুবিধার পাশাপাশি অন্য ভিসা নিয়েও ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। ওমরাহর ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়। অনলাইনে ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা ইস্যু করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ