বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

জামিনে মুক্ত হলেন হাজী সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুর ১টায় সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউতে প্রবেশ করেন। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তাকে বুঝিয়ে দেন। সরিয়ে নেওয়া হয় কারা পুলিশের নিরাপত্তা।

গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ হাজি সেলিমকে জামিন দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেওয়া হয়।

দুদকের করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেছিলেন। এই আপিলের ওপর গত বছরের ৯ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তার ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। আর সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে তাকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

হাইকোর্টের রায় অনুসারে গত ২২ মে হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তিনি জামিনের আবেদন জানান। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক জামিন আবেদন নাকচ করে হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ