শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ওমরাহ বিমার খরচ কমছে ৬৩ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশি হজযাত্রীদের জন্য সামগ্রিক ওমরাহ বিমার খরচ ৬৩ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ বিষয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত ১০ জানুয়ারি থেকে খরচ কমিয়ে ২৩৫ থেকে ৮৭ সৌদি রিয়াল করেছে।

ওমরাহ’র জন্য বিমা হলো বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোর হজ যাত্রীদের জন্য একটি সমন্বিত নীতি। এই ভিসা পদ্ধতির অন্তর্ভুক্ত রয়েছে- চিকিৎসা, হাসপাতালে ভর্তি, গর্ভাবস্থা, জরুরি প্রসব, জরুরি ডেন্টাল কেস, ট্রাফিক দুর্ঘটনায় আঘাত, ডায়ালাইসিস এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক চিকিৎসা।

দুর্ঘটনার কারণে স্থায়ী অক্ষমতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু ও মৃত্যুর ঘটনা, মরদেহ দেশে ফেরত দেওয়া এবং আদালতের রায়ে জারি করা ব্লাড মানি’র মতো সাধারণ বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। এ ছাড়া এতে ফ্লাইট বিলম্বের ক্ষতিপূরণ এবং ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি আরবে প্রবেশের দিন থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত এ বিমা কাজ করবে এবং তা শুধু সৌদি আরবেই কার্যকর হবে। ওমরাহ পালনকারীরা ওমরাহ বিমা পলিসি, এর বৈধতা যাচাই এবং পরিষেবা প্রদানকারীদের সম্পর্কে জানতে সামগ্রিক বিমা প্রোগ্রামের ওয়েবসাইট দেখতে পারবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ