সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

আজ কুমিল্লার মাদরাসায়ে ফারুকীয়ার ইসলাহি মাহফিল, আসছেন সাইয়েদ আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় ইসলাম প্রচার ও ইলমে অহির প্রচার প্রসারের লক্ষ্যে গড়ে ওঠা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লার বিজয়পুরের মাদরাসায়ে ফারুকীয়া দারুল উলুমের ইসলাহী মাহফিলে আসছেন আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী।

মাদরাসায়ে ফারুকীয়া উপদেষ্টা মুফতি সুলতান আহমদ জাফরী জানান, আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাদ আছর থেকে মাদরাসার মাঠে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করছেন শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহ. এর শাগরেদ, কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার মুহতামীম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।

মুফতি সুলতান আহমদ জাফরী আরো জানান, বাদ মাগরিব আওলাদে রাসুল সাইয়েদ আসজাদ মাদানী আলোচনা করবেন। এরপর মাহফিলে আরো আলোচনা করবেন ঢাকার আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, কুমিল্লা বদরপুরের পীর সাহেব শাহ ইলিয়াস সিদ্দিকী বদরপুরী, মাদরাসায়ে ফারুকীয়ার মুহতামিম হাকিমুন নফস মুফতি মুশতাকুন্নবী কাসেমীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।

মাদরাসায়ে ফারুকীয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা সিলভার ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক ফারুক আহমাদ উক্ত মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদেরকে যোগদানের আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ