বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ময়দানে চলছে বয়ান, আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ রোববার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। এখন ময়দানে চলছে আখেরি বয়ান। আলোচনা করছেন মাওলানা আব্দুর রহমান রাউইয়ানা। অনুবাদ করছেন মাওলানা আব্দুল মতিন।

এদিকে বিশ্ব ইজতেমার মোনাজাত উপলক্ষে বেশ কিছু রোড বন্ধ রয়েছে। ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, ‘ট্রাফিক বিভাগকে ঢেলে সাজিয়েছি। এই ক্ষেত্রে যেহেতু দূরদূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য মুসল্লিরা আসবে সেহেতু আমরা আজ রাত ১২টার পর থেকে কয়েকটা রোড বন্ধ করে রাখব। কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন।’

জিএমপি কমিশনার বলেন, ‘সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারে সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ