শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) নাটোরের আহম্মদপুর বাজারের ব্রিজ এলাকায় ও বড় হরিশপুরে মহাসড়কে এ দুই দুর্ঘটনায় ঘটে।

নাটোর সদর উপজেলার আহম্মদপুরে ট্রাকচাপায় পারুল বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত পারুল বেগম জেলার বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল্লাহর স্ত্রী।

অন্যদিকে, নাটোর শহরের বড় হরিশপুরে মহাসড়ক পার হওয়ার সময় নাটোর থেকে বনপাড়াগামী একটি মাইক্রোবাস হানিফ মিয়া নামে একজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ মারা যান। হানিফ মিয়া শহরের বড় হরিশপুর এলাকার আলী মিয়ার ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে পারুল ব্যাটারি চালিত ভ্যানে করে নাটোরের হাতিনদহ এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে আহম্মদপুর বাজারের ব্রিজ এলাকায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পারুল নিহত হন। এ সময় চারজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতারে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ