বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, তার দল ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।

বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন ঝোয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখবো এবং জনগণের সেবা করবো।’

তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কারণ, সরকার বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশবাসী বর্তমানে এর সুফল পাচ্ছে।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ