বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

হিজাব পরার অনুমতি পেলো ব্রিটিশ এয়ারওয়েজের নারী কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউনিফর্মের মধ্যে হিজাবও অন্তর্ভুক্ত করা হয়।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারী কর্মীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার।

চলতি বছরের স্প্রিং থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তারা এসব পোশাক পরা শুরু করবেন।

ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, ‘ইউনিফর্ম আমাদের ব্র্যান্ডকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তা আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং আধুনিক ব্রিটেনের সেরা প্রতিনিধিত্ব করবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্রিটিশ পরিষেবা সরবরাহে তা আমাদেরকে সাহায্য করবে।

২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনসকর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন তিনি এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কিভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ‘ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা বিমান সংস্থার সহকর্মীদের সঙ্গে কথা বলবে, এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা ও ক্ষমতাবান করবে। যা পরে তারা সগর্বে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মধ্যে এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদেরকে দেখছে এবং তাদের কথা শুনছে।

জানা যায়, এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করলে পুরনো পোশাকগুলো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। কিংবা খেলনা, ট্যাবলেট হোল্ডার এবং অন্যান্য আইটেম তৈরির কাজে পুনর্ব্যবহার করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ