বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুর গাছা গ্রামের বুলু মিয়া (৪০) ও চৌগাছার সৈয়দপুর কোদালিপুর এলাকার হয়রত আলী (৩৫)। হয়রত আলী পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ও বুলু মিয়া ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর শহর থেকে কাজ শেষ করে বুলু মিয়া ও হয়রত আলী মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। পথিমধ্যে যশোর ক্যান্টমেন্ট শানতলা পেপসি কোম্পানি নামক স্থানে তারা দুর্ঘটনায় কবলিত হয়। তবে কি গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে সেটি পুলিশ চুড়ান্ত করতে পারেনি।

এলাকাবাসী সড়কের পাশের দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘটনাস্থলেই দুজনকে মৃত এসে দেখতে পায়। পরে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে মরদেহদুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, কিসের সঙ্গে ওই দুই মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় কবলিত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ