বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার পাকিস্তানে মাদরাসায় ভর্তিচ্ছুরা প্রতারকদের থেকে বাঁচবেন যেভাবে আসছে বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষামন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অনলাইন বদলি আবেদন শুরু ১৫ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অনলাইনে বদলি আবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

শিক্ষা ক্যাডারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের আগামী ১৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ‌‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০’ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে মর্মে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা- ২০২০-এ উল্লেখ রয়েছে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীগণকে আগামী ১৫ জানুয়ারি হতে ২৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ প্রদান করা হয়েছে।

উক্ত আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণ ২৬ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ