বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ইজতেমার মাঠে পৌঁছেছেন মাওলানা আহমদ লাট ও ইব্রাহিম দেওলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন তাবলিগের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আহমদ লাট (ভারত) ও তাবলিগের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ইব্রাহিম দেওলা (ভারত), প্রফেসর সানাউল্লাহ খানসহ তাবলিগের বেশ কয়েকজন মুরব্বি।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বাংলাদেশের তাবলিগের দায়িত্বশীল কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন তাবলিগের বিদেশি জামাতের ইস্তেকবাল জামাত।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীর ময়দানে বিদেশি জামাতসহ তাবলিগের মুরব্বিরা এসে উপস্থিত হয়েছেন। দেশ-বিদেশের আলেমদের পদভারে মুখরিত হচ্ছে তুরাগ তীর। আলেমদের বয়ান শুনতে ইতোমধ্যে বয়ানে জড়ো হয়েছেন হাজার হাজার মুসল্লি।

উল্লেখ্য, ২০২৩ সালের বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্ববধানে প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি এবং মাওলানা সা’দ পক্ষের অনুসারীরা ২০-২২ জানুয়ারি ইজতেমা পরিচালনা করবেন। প্রতি পর্বেই শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. মাহফুজ বলেন, প্রথম পর্বে পুরো ইজতেমা ময়দানকে ৯১টি ভাগে (খিত্তায়) ভাগ করা হয়েছে। এসব খিত্তায় জেলাভিত্তিক মুসল্লিরা অবস্থান নেবেন। বুধবার বাদ আসর থেকে তারা মাঠে এসে অবস্থান নেবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ