শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন কুয়াকাটায় শেষ হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভুইয়া।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। ব্যবসায় সম্মেলনে ২০২৩ সালের জন্য ব্যাংকের কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম বলেন, বিশ্বব্যাপী নানা প্রতিকূলতার পরেও ২০২২ সালে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করে আমরা আমাদের ব্যাংক-কে উৎকর্ষের পথে এগিয়ে নিতে সক্ষম হয়েছি। এটা সম্ভব হয়েছে আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়। তিনি সবাইকে এ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বলেন, গত বছর আমরা ৭টি নতুন জোন, ৯টি শাখা, ৫২টি উপশাখা এবং ১২৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট খুলেছি। চলতি বছরের শুরুতেই ১১টি নতুন উপশাখা খোলা হয়েছে এবং শিগগিরই আরও ১৫টি এজেন্ট আউটলেট খোলা হবে। আমরা আমাদের এই অগ্রযাত্রা ইনশাআল্লাহ এবছরও রাখতে পারব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ