শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

বিশ্ব ইজতেমা হোক মুসলমানদের জন্য কল্যাণের: গাজীপুর সিটি মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় অঙ্গনে বিশ্ব মুসলমানের সবচেয়ে বড় জমায়েতের আয়োজন করে থাকে বাংলাদেশ। বিশ্ব ইজতেমার এ মহিমান্বিত আয়োজন করে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাময় আসন অলঙ্কৃত করেছে।

করোনামহামারীর কারণে ঐতিহ্যময় এই ইজতেমা গত দুই বছর যাবত আয়োজন করা হয়নি। এ বছর স্বাস্থ্যবিধি মেনে ইজতেমার ৫৬ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান,  আলহামদুল্লিাহ! মহান আল্লাহর রহমতে এ বছর ইজতেমা হতে যাচ্ছে।

তিনি জানান, বিশ্ব ইজতেমার স্থানটা গাজীপুরের হওয়ায় আমরা সত্যি নিজেদের গৌরবান্বিত মনে করছি। ইজতেমায় আগত মুসুল্লিদের মেহমানদারির জন্য গাজীপুর সিটিকর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিজেদের সর্বোচ্চটা দেবার চেষ্টাকরেছি।

আসাদুর রহমান কিরণ বলেন, আশাকরি বরাবারের মতো এবারও আমরা মুসুল্লিদের খেদমত আবারও যথাযথভাবে করতে পারবো ইনশাআল্লাহ।

ইজতেমা বিশ্ব মুসলিমের জন্য সামগ্রীক কল্যাণময় বার্তাবয়ে আনুক। দূর হোক বিশ্ব থেকে সব ধরনের অন্যায়-অনাচার। সুদৃঢ় হোক মুসলমানদের ভ্রাতৃত্বের চিরন্তন বন্ধন বলে জানান তিনি।

প্রতি বছরের মত এবারো ১৬০ একর জায়গা বিস্তৃত ময়দানে বিশাল শামিয়ানা টানানোর কাজ প্রায় শেষ। তুরাগ নদে সেনাবাহিনীর সদস্যরা তৈরি করছেন পন্টুন সেতু। যা দিয়ে সাময়িকভাবে মুসল্লিরা এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন। বিশাল ময়দানে খিত্তা-ভিত্তিক চলছে মাইক বাঁধা এবং বৈদ্যুতিক তার ও বাতি টানানোর কাজ।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ১২টি উৎপাদন নলকূপের মাধ্যমে ১২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন বিশুদ্ধ পানি নিশ্চিতসহ ওজু-গোসলের হাউজ ও টয়লেটসহ প্রয়োজনী স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ পাকা দালানে প্রায় সাড়ে ৮ হাজার অস্থায়ী টয়লেটের ব্যবস্থা রয়েছে। ময়দানের চাহিদা মোতাবেক ব্লিচিং পাউডার সরবরাহ ও ২৫টি ফগার মেশিনে মশক নিধনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ