বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিয়ের গুজবের কড়া জবাব দিলেন মুফতি মুশতাকুন্নবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ফেসবুকে ভাইরাল হওয়া দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন কুমিল্লার সুধন্যপুর মাদরাসার পরিচালক মুহতামিম মুফতি মুস্তাকুন্নবি কাসেমী।

আজ ভিডিও বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি। বলেন, মুস্তাকুন্নবির সাহেব হুজুরের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। ফেসবুক জুড়ে ছড়িয়ে গেছে। যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তবে হাশরের ময়দানে এ মিথ্যার জবাব দেয়ার জন্য আপনি তৈরি থাকুন।

তিনি আরো বলেন, মিথ্যা কথা লিখতে কি তাহকিক করতে হয় না? মুস্তাকুন্নবির সাহেব হুজুরের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। ঐ বেটা ভাইরাল হতে চায়? বাকি সে কেনো লিখেছে আমার জানা নাই। তবে এটা বুঝা গেলো যে ফেসবুকে মিথ্যা বলার সুযোগ আছে। মিথ্যা শুনার সুযোগ আছে। যে বেঁচে থাকবে এ মিথ্যা থেকে আল্লাহ তার দুনিয়া আখেরাত সুন্দর করে দিবেন। আর এ ফেসবুকে যারা মিথ্যা লিখছে যারা দেখছে শুনছে পড়ছে সবার গুনাহ যে লিখছে তার উপর গিয়ে পরবে। এবার বুঝেন ফেসবুক যদি হয় সারা পৃথিবী জুড়ে তাহলে গজবটা কেমন হবে চিন্তা করেন।

তিনি আরো বলেন, আপনি সত্য পরিবেশন করেন? আমাকে জিজ্ঞেস করেন। করে যদি সত্য হয় তাহলে প্রচার করেন। সমস্যা তো নেই। বাকি যে লিখেছে সে আমার জন্য বিষয়টাকে সহজ করে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ।

যারা অযথা কথা নিয়ে থাকে তার সামনে আখেরাত নাই। আমি বিয়ে করলেই কী না করলেই তোমার কী। আমি বিয়ে করলে কী আপনাদের কোনো ক্ষতি আছে? আপনাদের ঘরে গিয়ে ওঠবে?

তারা হারাম করতে পারে আমি হালাল বিয়ে করতে পারবো না? তারা হারাম প্রেম করে আমি হালাল প্রেম করতে পারবো না? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ