বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ফখরুল-আব্বাসের জামিন বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে ছিল। শুনানির পর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাদের জামিন বহাল রাখেন।

একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

এখন আর তাদের মুক্তিতে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের আইনজীবীরাও শুনানিতে উপস্থিত ছিলেন।

এর আগে, পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গত ৩ জানুয়ারি ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন মঞ্জুর করে আদেশ দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। পরে ৪ জানুয়ারি সকালে তাদের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিত করে আজ রবিবার (৮ জানুয়ারি) শুনানির দিন ধার্য করেন।

গত বুধবার (৪ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের চেম্বার আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাসা থেকে ফখরুল ও আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। পরদিন (৯ ডিসেম্বর) পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ