শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৯ জন । এ নিয়ে চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ১৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৬৮৮ জন। তৃতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫২৫ জন। চতুর্থ ডোজ পেয়েছে তিন লাখ ৩২ হাজার ১৯১ জন।

আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ৭৪ লাখ ২ হাজার ২৯২ জন শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬২ লাখ ১২ হাজার ৬২৪ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

পাঁচ থেকে ১১ বছর বয়সী এক কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৪৩৮ জন শিশুকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৩৮৪ জনকে।

এ ছাড়া পাঁচ লাখ ৭৯ হাজার ৯২৫ জন ভাসমান জনগোষ্ঠীর মানুষ টিকার আওতায় এসেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ