বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ের সঠিক তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৭ জানুয়ারি) উপজেলার শাহপুর এলাকায় ভোর সকালে এ ঘটনা ঘটে।  মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই মৌলভীবাজারে সমশেরনগরের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাতে প্রচণ্ড কুয়াশা পড়েছিল। এ কারণে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ