শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

বিএনপির আন্দোলন আগামীতেও সফল হতে পারবে না: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন ইস্যুতে বিএনপি ১৪ বছর আন্দোলন করেও সফল হতে পারে নাই আগামীতে সফল হতে পারবে না। পূর্বের মতো বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে বলেও তিনি জানান।

শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

পরে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শীতের সকালে সতীর্থদের মিলন মেলায় প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় কানায় কানায় ভরে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নূর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুর রাজ্জাক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ