শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

‘আধুনিকতার নামে ইসলামে যে নতুন কিছু সংযোজন করবে, সেই ইসলামের শত্রু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন আহমাদ খান।। জামিয়া বাবুনগরের আন্তর্জাতিক শতবার্ষিকী, দস্তারবন্দী সম্মেলনে বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার সভাপতি, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান বলেন, আধুনিকতার নামে ইসলামে যে নতুন কিছু সংযোজন করবে, সেই ইসলামের শত্রু।

গত (৪ জানুয়ারি) বুধবার বাদ আছর বয়ান করেন তিনি। বয়ানে তিনি বলেন, শতবার্ষিকীর এই সভায় সারাদেশ থেকে আপনারা উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমান এসেছেন। এখানে বয়ান শুনবেন। আমলের নিয়তে শুনবেন। এখানে যা শুনবেন, তার প্রায় সব আপনারা জানেন। নতুন তেমন কিছু নেই। সবই পুরাতন। কারণ ইসলামই পুরাতন।

তিনি আরো বলেন, কিছু কিছু মানুষকে মর্ডাণ ইসলামের কথা বলতে শোনা যায়। বর্তমানে মুসলমান যে বড় ক্ষতির সম্মুখীন, তা এ কারণেই। মানুষের গঠন ও আকৃতিতে তো কোন পরিবর্তন নেই। আদম আ.কে যেভাবে তৈরি করা হয়েছিলো এখনোও সেভাবেই রয়েছে। ঠিক একই আদম আ.কে যে ইসলাম, তাওহিদ ও রিসালাত দেওয়া হয়েছিলো তাতে যদি চুল পরিমাণও পরিবর্তন আসে তাহলে সেটা ইসলামের জন্য ক্ষতিকারক।

পুরাতন মডেলের গাড়িতে যেমন আধুনিক পার্স বসালে গাড়ি চলে না তেমন মানুষও। নতুন শিক্ষা, নতুন সাংকৃতি, নতুন তাহজিব, নতুন তামাদ্দুনের প্রতি যদি আমরা ঝুঁকে পড়ি, মুসলমানরা ঝুঁকে পড়ে তাহলে ইসলামের তো ক্ষতি হবে না, কিন্তু পৃথিবীর কেউ মুসলমানদের বাঁচাতে পারবে না। কুরআনে এসেছে, ‘তোমাদের উপর যে বিপদ-আপদ আসে তা তোমাদের হাতের কামাই। আর তিনি অনেককেই ক্ষমা করে দেন।’ এর অর্থ হলো এই, ইসলামে আধুনিকতা নেই। নতুন কিছু সংযোজন করার নেই। যে নতুন কিছু সংযোজন করবে সে মুসলমানদের ক্ষতি করবে।

যেদিন পৃথিবীতে ইসলাম থাকবে না সেদিন কেয়ামত হবে। কেয়ামত মুসলমানদের উপর হবে না। কেয়ামত হবে মানুষরূপী পশুর উপরে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে অচিরেই একটা যুগ আসবে যখন নাম ছাড়া ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’ নামে ইসলাম কিন্তু তাহজিব-তামাদ্দুন সব আধুনিক, নতুন। হুজুর বলেছেন, ইসলামে নতুনত্ব নেই।

যারা নতুন নতুন বিষয় বের করে, নতুনত্ব চায় তারা গুমরাহ। আর এদের কারণে শাস্তিস্বরূপ মুসলমানদের মধ্যে আত্মকলহ সৃষ্টি হবে। দ্বিতীয় শাস্তি এই আসবে যে, মুসলমানদের উপর শত্রু চাপিয়ে দেওয়া হবে। তাদের দেশ শত্রুদের দখলে চলে যাবে। মুসলমানরা তাদের গোলাম হয়ে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন।

-এটি/নুরুল কবির আরমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ