শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয়কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনে সারাদেশ থেকে চারশতাধিক নবীন-প্রবীণ লেখক অংশ নেন।

লেখকদের অধিকার আদায়, তরুণ লেখকদের দিকনির্দেশা, ফোরামের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরাসহ নানা বিষয়েআলোচনা হয়।

অতিথিরা বলেন, ‘লেখক সংগঠনের কাজ লেখকদের পরস্পরে মেলবন্ধন তৈরি করা। যারা লিখছেন তাদেরকে এক সুতোয় গেঁথে রাখা। লেখক ফোরামের আজকের সম্মিলন এর প্রমাণ করে, ফোরাম এই কাজটি খুব সুন্দর ভাবে করতে পারছে।’

ফোরামের সভাপতি মুনীরুল ইসলামের সভাপতিত্বে সম্মিলনে আলোচনা করেন লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলী, বিশিষ্ট গদ্যশিল্পী ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও আলোচক মাওলানা শরীফ মুহাম্মদ, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক সংস্কার সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, গল্পকার ও শিশু সাহিত্যিক মাওলানা ইয়াহইয়া ইউসুফনদভী, লেখক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ, বাংলাদেশ আইহসপিটাল মালিবাগের ডাইরেক্টর এবংকলসালটেন্ট ডা. মাসুদ হাশমী, লেখক কলামিস্ট ড. ইমতিয়াজ বিন মাহতাব, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক জহিরউদ্দিন বাবর, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশইমাম ও লেখক মুফতি মহিউদ্দিন কাসেম, সাহিত্যানুরাগী সমাজসেবক রশিদ আহমদ ফেরদৌস, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, লেখক সাংবাদিক মুহাম্মদ ফয়জুল্লাহ, লেখক ও সংগঠক আমীর ইবনে আহমদ, মাসিক নবধ্বনির নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন জাহাঙ্গীর, লেখক এনামুল হক মাসউদ, দৌলত আলীখান, আ ফ ম আকরাম হুসাইন,মাওলানা ইমদাদ আশরাফ,তাজুল ইসলাম জালালী প্রমুখ।

অনুষ্ঠান উপস্থপনা করেন সাধারণ সম্পাদক আমিনইকবাল। সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি রোকনরাইয়ান ও সহ-সাধারণ সম্পাদক জিয়াউল আশরাফ।

অনুষ্ঠানে ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনউপলক্ষে অনুষ্ঠিত‘সাহিত্য প্রতিযোগিতা-২০২২’-এর তিন বিভাগে (ছড়া, গল্প ও প্রবন্ধ)বিজয়ী ২৪ জনের হাতে মূল্যবানবই ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

পাশাপাশি উপস্থিত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে প্রকাশিত সমৃদ্ধ স্মারক ও প্যাডউপহার দেওয়া হয়। বেলা দুইটায় শুরুহওয়া তিন অধিবেশনের অনুষ্ঠান রাত সাড়ে আটটায় দোয়া-মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামিধারার তরুণ লেখকদের জাতীয়সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় চারশত লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ