শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইজতেমায় এবার সাইবার নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ইজতেমা ময়দানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা প্রতিবারই ইজতেমায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিই। এর ধারাবাহিকতার পাশাপাশি এবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সাইবার নিরাপত্তা আমরা যেভাবে বলি সেভাবেই আমাদের পুলিশ বাহিনী কাজ করছে।

পুলিশ, র‌্যাব, আনসার সবাই যুক্ত থাকবে প্রয়োজনে বিজিবিও প্রস্তুত থাকবে। সকল আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করেই আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকবে। সামরিক বাহিনীও ব্রিজ নির্মাণে সহায়তা করছেন। প্রতিবারই তারা আমাদের সহযোগিতা করে থাকেন। এখন পর্যন্ত সুন্দরভাবেই প্রস্তুতির মূল কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

বিদেশি মেহমানদের বিষয়ে তিনি বলেন, প্রতিবার তারা যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে এবারও তা পাবে। পাশাপাশি এবার তাদের জন্য আরও সেবা বৃদ্ধির চেষ্টা করছি। বিদেশি মেহমানদের জন্য এবার আরও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তারা হাজী ক্যাম্পে অবস্থান করবেন। দ্বিতীয় দফায় যারা আসবেন তারাও হাজী ক্যাম্পে অবস্থানের সুযোগ পাবেন।

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন কোভিডের আগে দুই পক্ষ দুই বার ইজতেমা পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় জোবায়ের গ্রুপ প্রথম পর্বে এবং সাদ গ্রুপ দ্বিতীয় পর্বে অংশ নেবে। আগেও তারা ইজতেমা আয়োজন করেছেন। এদের মধ্যে নতুন করে কোনো ধরনের ভুল বোঝাবুঝির কিছুই নেই। আমাদের আশা তারা সুন্দরভাবে এ আয়োজন শেষ করবেন।

প্রসঙ্গত, টঙ্গীর তুরাগপাড়ে প্রথম দফায় আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি আর দ্বিতীয় দফায় ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ