শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপিকে ছাড়াই চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হলো। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৩টায় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। পরে ১১ ডিসেম্বর ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ এ দলের সবাই পদত্যাগ করেন। এ কারণে বিএনপি ছাড়াই অধিবেশন শুরু হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহ্বান করেন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সব শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ছয় কার্যদিবস।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য এক হাজার ১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ৪৩৯টির উত্তর দেন তারা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া যায় ৯১টি। বিল পাস হয় চারটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ