বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দেশের যে তিন বিভাগে বাড়বে শীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকাসহ খুলনা ও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব কমে গেছে। এতে দেশের এই তিন বিভাগে শীত আরও বেশি প্রকট হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালে তুলনায় আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ ঢাকায় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ বলেন, সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে আবার সর্বোচ্চ তাপমাত্রাও কমছে। যার ফলে শীত প্রকট আকার ধারণ করছে। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রার ফারাক মাত্র ৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রার দূরত্ব যত কমবে শীতও ততই প্রকট হবে। আপাতত ঢাকা, খুলনা ও রাজশাহীতে প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার সাথে সর্বনিম্ন তাপমাত্রা দূরত্ব কমছে।

তিনি বলেন, আপাতত শীতের বর্তমান অবস্থা অব্যাহত থাকবে। তবে আগামী দুই থেকে তিনদিন পর ঠাণ্ডার তীব্রতা কিছুটা কমতে পারে। অন্যদিকে, কুয়াশা পড়ার ধারাটা অব্যাহত থাকবে। আজকে বা কালকের মধ্যে কুয়াশার পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এছাড়া, দেশের কোথাও কোনো শৈত্যপ্রবাহ নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ