বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


‘দেওবন্দের উসুলে হাশতেগানার উপর পরিচালিত হয়ে আসছে বাবুনগর মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[চট্টগ্রামের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র জামিয়া আজিজুল উলূম বাবুনগরের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বাণী দিয়েছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। নিম্নে বাণীটি হুবহু উপস্থাপন করা হলো]

“নাহমাদুহু ওয়া নুসাল্লী আলা রাসূলিহিল কারীম। আম্মাবাদ। উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসা বাংলাদেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষাকেন্দ্র হিসেবে সর্বমহলে সুপরিচিত। কওমি মাদ্রাসা শিক্ষার প্রাণকেন্দ্র দারুল উলূম দেওবন্দের উসূলে হাশতেগানা তথা অষ্ট মূলনীতি, আদর্শ ও চেতনাবোধকে ভিত্তি ধরে এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠাতালগ্ন থেকেই। বাংলাদেশের প্রাচীন ও বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র উম্মুল মাদারিস জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী প্রতিষ্ঠার মাত্র দুই যুগ পরেই ১৩৪৫ হিজরী মোতাবেক ১৯২৪ ঈসায়ী সনে জামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

এই প্রতিষ্ঠানটি ভূ-অবস্থানগত দিক থেকেই শুধু দারুল উলূম হাটহাজারীর কাছাকাছি নয়, বরং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন উম্মুল মাদারিস দারুল উলূম হাটহাজারীর অন্যতম প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আলহাজ্ব শাহ সুফী আযীযুর রহমান সাহেব (রহ.)এর সুযোগ্য সাহেবজাদা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ হারুন বাবুনগরী (রহ.)।

তিনি দারুল উলূম হাটহাজারীতে পড়াশোনা শেষে ফারেগ হয়েছিলেন। এছাড়া বর্তমান মুহতামিম পীরে কামেল হযরত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.) দারুল উলূম হাটহাজারীর মজলিসে শূরার অন্যতম শীর্ষ মুরুব্বী। এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শায়খুল হাদীস হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) পরবর্তীতে জামিয়া দারুল উলূম হাটহাজারীতে আমৃত্যু বহুমুখী খেদমত করে গেছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষক হযরত মাওলানা কবীর আহমদ (দা.বা.) বর্তমানে দারুল উলূম হাটহাজারীর নাযেমে তালিমাত ও মুহাদ্দিসের দায়িত্ব পালন করে যাচ্ছেন। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) প্রতিষ্ঠিতি হেফাজতে ইসলামের ঈমান-আক্বিদার আন্দোলনের সূচনা থেকেই জামিয়া আজিজুল উলূম বাবুনগরের বর্তমান মুহতামিম ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং বর্তমানে আমীরের দায়িত্ব পালন করছেন। এভাবে প্রতিষ্ঠালগ্ন থ