বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

আমরা কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেব না: ইসি হাবিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমরা কোনো ধরনের অনিয়মের পক্ষপাতিত্ব করি না বা অনিয়মকে প্রশ্রয় দিই না এবং দেবও না।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অনিয়মের কারণে গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হয়েছিল।

সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রত্যেকটা সিচুয়েশন আমরা মনিটরিং করছি, নির্দেশনা দিচ্ছি ও অ্যাকশন নিচ্ছি। কোনো অনিয়মকে একেবারে প্রশ্রয় দেব না। জাতির সামনে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ও আমরা সম্পূর্ণ প্রস্তুত।

ইসি হাবিব বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে অনিয়মের কারণে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করা হয়েছিল। ওই নির্বাচনে অনিয়মের দায়ে ১৩৪ জনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছি।

তিনি বলেন, ভোটে প্রচারণা বন্ধ হওয়ার পর কেউ কেউ প্রচারণার চেষ্টা করেছেন। আমরা এগুলো কঠিনভাবে দমন করেছি। সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পুনরাবৃত্তি হলে- তা দেখে পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ