বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলনে উপস্থিত আমির ও নায়েবে আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সম্মেলনে আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই সম্মেলন।

শুবক্তব্যে তিনি আল্লামা শাহ আহমাদ শফি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতী ফজলুল হক আমিনী, আল্লামা নুর হুসাইন কাসেমীসহ দেশের প্রয়াত ইসলামি রাজনৈতিক ও দ্বীনী রাহবারদের স্মরণ করেন।

জানা যায়, আজকের সম্মেলনে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়তে ১৯ দফা ঘোষণা করবে দলটি। একই সঙ্গে নির্বাচনকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠার দাবিসহ ১৫ দফা দাবিও উপস্থাপন করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ