বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

পাকিস্তানের মতো দেশ চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি পাকিস্তানের মতো দেশ চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দেশের উন্নয়ন বিএনপির ভালো লাগে না। দেশ এগিয়ে যাওয়াই বিএনপির মাথাব্যথার কারণ। তারা ঠেলাগাড়ির যুগে ফিরতে চায়। পাকিস্তান মার্কা দেশ চায়। তাই প্রতিনিয়তই অগ্নিসন্ত্রাস করে।‘

আজ শুক্রবার বিকেলে ফার্মগেটে ‘সন্ত্রাসী-সংগঠন বিএনপি জামায়াতের দেশ বিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রাজাকার-আলবদররা আজ একত্র হয়েছে, তারা বঙ্গবন্ধুকন্যাকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। কারণ এভাবেই তারা ক্ষমতায় এসে অভ্যস্ত। হত্যা এবং ক্যু-এর রাজনীতিতে তাদের অভ্যাস, সেটা তারা পরিবর্তন করতে পারে নাই।’

তিনি বলেন, ‘আমাদের নেত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন দেশের মাথাপিছু আয় ছিল ৫৬০ ডলার। এখন সেটা প্রায় তিন হাজার ডলার। তিনি যানজট নিরসনে মেট্রোরেল করবেন বলেছিলেন, সেটা তিনি করেছেন। তিনি দেশকে আলোকিত করবেন বলেছিলেন, তিনি দেশকে আলোকিত করে দেখিয়ে দিয়েছেন।’

দেশের বিদ্যুৎ সাফল্য নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল বিদ্যুৎ উৎপাদন হতো আড়াই হাজার মেগাওয়াট। এখন সেটা ২৫ হাজার মেগাওয়াট।’

সমাবেশে আরও অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের নির্বাচনী এলাকা শেরে বাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল থানা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ