বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

আগামী রোববার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি প্রমুখ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।

অন্যদিকে, ৫টি সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। আগ্রহী প্রার্থীরা গত ২৮ ডিসেম্বর বুধবার থেকে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির সাত এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একজন এমপি (হারুন-অর রশিদ) বিদেশে থাকায় তার পদত্যাগপত্র ওই দিন গৃহীত হয়নি। অন্য ৬ জনের আসন শূন্য ঘোষণা করা হয়। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। বাকি ৫ সংসদীয় আসনে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ