বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রিজভীকে পৃথক তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানার পৃথক তিন মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ দিন পুলিশ তিন মামলায় রিজভীকে গ্রেফতার দেখানোর আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তা মঞ্জুর করেন।

রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী শেখ শাকিল আহম্মেদ রিফন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জন লাঠিসোটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালক আয়নাল পল্টন থানায় মামলা করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন জামায়াত নেতা মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নিরব, শফিউল বারী বাবু ও মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু (মৃত)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ