বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মেট্রোরেল: প্রথম দিনে আয় প্রায় ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেট্রোরেল উদ্বোধন করার পর বৃহস্পতিবার জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়। প্রথম দিনে মেট্রোরেল ভ্রমণের আশায় ভিড় করেন অনেকে। এ দিনে ভ্রমণের সুযোগ পেয়েছেন তিন হাজার ৮৫৭ জন। এতে আয় হয়েছে ৪ লাখ টাকার বেশি।

সূত্র জানায়, আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও স্টেশনে ট্রেন চলাচল করেছে। দশ মিনিট পরপর এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেন ছেড়ে গেছে। আর এই সময়ে ৩ হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণ করেছেন।

মেট্রোরেলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাওসার আহম্মেদ বলেন, ‘নিজ হাতে বানিয়ে সেই মেট্রোরেলে প্রথম দিনে নিজ হাতে টিকিট কেটে উঠেছি। মজাই আলাদা। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। সারা জীবন বলে যেতে পারব এই মেট্রোরেল বানানোর সময় আমি ছিলাম’। যাদের হাতে তৈরি এই মেগা প্রজেক্ট সেই মেট্রোরেলে প্রথম দিনে যাত্রী হয়েছেন কাওসারসহ এমন অন্তত ৫০ জন। সবাই ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির কর্মী।

কোম্পানির ওয়্যার হাউসের স্টোর ডেটা বিভাগে কর্মরত রকিবুল ইসলাম। তিনি বলেন, আজ আমরা মহাখুশি। আমরাই এটা নির্মাণ করছি, আবার আজ প্রথম দিনে আমরাই যাত্রী। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সময়ের জন্য অনেকে ট্রেন চড়তে পারেনি। আগামীকাল (শুক্রবার) যেন কোনো ত্রুটি-বিচ্যুতি না থাকে সে দিকে বিশেষ নজর দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ