বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার চায় জমিয়ত রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন আঘাত: মাওলানা জালালুদ্দীন

ইসলামিক ফাউন্ডেশনসহ ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনসহ চারটি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন ডিজি নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামিক ফাউন্ডেশন, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (রাজশাহী)।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলমকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছাকে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি করা হয়েছে।

অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলোয়ার হোসাইনকে।

আলাদা প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সাবিনা আলমকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এ কে এম আমিরুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ