সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

ওমরা করতে দুই বছর সাইকেল চালিয়ে সৌদি আরবে নাইজেরিয়ান তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি (সা.)-এর রওজা জিয়ারত করতে দুই বছর সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন নাইজেরিয়ার এক তরুণ।

তরুণের নাম আলিয়ান আব্দুল্লাহ বালা। তিনি ৮ ডিসেম্বর জেদ্দায় পৌঁছান। এসময় নাইজেরিয়ার রাষ্ট্রদূত ইয়াহইয়া লাওয়ালের পক্ষ থেকে জেদ্দায় কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

রাষ্ট্রদূত লাওয়াল বলেছেন, ‘তাকে সম্ভাব্য সবধরনের কনস্যুলার সহায়তা, নির্দেশনা এবং উৎসাহ দেওয়া হয়েছে। সাইকেলে করে পবিত্র শহর মক্কা ও মদিনায় তার ওমরা যাত্রার সব সুবিধাজনক ব্যবস্থা করা হয়েছে।’

নাইজেরিয়ান দূতাবাসও একটি বিবৃতিতে জানিয়েছে, ‘নাইজেরিয়ান মিশন নাইজেরিয়া থেকে সাইকেল চালিয়ে সৌদি আরবে ওমরা করতে আসা তরুণকে স্বাগত জানায়।

আলিয়ান আব্দুল্লাহ বালা মক্কায় ওমরা এবং মদিনায় মসজিদে নববীতে নবীজি (সা.)-এর রওজা জিয়ারতের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে জোস, মালভূমি ছেড়েছিলেন, এবং তার ইচ্ছা পূরণে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে জেদ্দায় ফেরার পর নাইজেরিয়ান সাইকেল চালক এই তরুণের সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত।

আধুনিক সময়ে নাইজেরিয়া থেকে ওমরা যাত্রা শুরু করা প্রথম ব্যক্তি বালা। সৌদি আরবে পৌঁছার পর থেকে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ