বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

জানুয়ারি থেকে খোলা তেল বিক্রি করলে কঠোর শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১ জানুয়ারি থেকে বাজারে খোলা তেল বিক্রি করলে শাস্তির বিধানও রেখেছে খোলা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিএসটিআইয়ের উপপরিচালক মো. রিয়াজুল হক গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, মূলত তিন কারণে সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে।

সান ফ্লাওয়ার অয়েল, সয়াবিন, পামঅয়েলসহ সকল ধরনের তেল ড্রামে সরবরাহ করে আর বিক্রি করা যাবে না। তবে সরিষার তেল টিনের জারে বিক্রি করা যাবে। এই নির্দেশনা অমান্য করলে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
তিনি আরও জানান, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসায়ীরা নিম্নমানের তেল বিক্রি করে। কিন্তু কারা বিক্রি করে তার নাম-ঠিকানা দেওয়া থাকে না। ফলে আমরা বিক্রেতাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারি না। তিন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমত নোংরা পরিবেশে বাজারজাত করা, দ্বিতীয়ত মান ঠিক না থাকা এবং তৃতীয়ত সরবরাহকারীদের ঠিকানা থাকে না।

বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার জানান, নিয়মটা একদম নতুন। এটা নিয়ে আমাদের ব্রিফিং করা হবে। তবে বিএসটিআইয়ের ২০১৮ সালের আইনের ৩১ ধারায় অনুযায়ী কেউ যদি এই প্রতিষ্ঠানের কোনো নির্দেশনা না মানে তাহলে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ