বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও বায়ুদূষণের শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে যুক্তরাষ্ট্রের বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য অনুসারে,বায়ুদূষণের মাত্রা ছিল ২৪৬। এই মাত্রাকে বলা হয় খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ।

একিউআই অনুযায়ী, ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, মাত্রা ২৩০। আর তৃতীয় অবস্থানে দিল্লি, মাত্রা ১৩৪।

বায়ু বিশেষজ্ঞরা জানান, ১০১-২০০-এর মধ্যে মাত্রা থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।

স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, শুষ্ক মৌসুমের সময় বায়ুদূষণ ঢাকাসহ যে কোনো শহর এলাকায় বেড়ে যায়। গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা শীর্ষ অবস্থানে উঠে আসার মাত্রা কমই ছিল। গত কয়েক বছর প্রায় প্রতিদিন শীর্ষ অবস্থানে ছিল ঢাকা। এবার বেশ দেরিতেই শীর্ষ অবস্থানে এলো।

এর মূল কারণ হিসেবে তিনি বলেন, মেট্রোরেলসহ অন্যান্য কন্সট্রাকশনের কাজ প্রায় শেষ হয়ে গেছে। ঢাকার দূষণের বড় কারণগুলোর মধ্যে একটি হচ্ছে কন্সট্রাকশন। তার সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি, আকাশ মেঘলা ও কুয়াশা থাকায় খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ