বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের আন্তর্জাতিক শিক্ষা সেমিনার আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: “পরিবর্তিত চলমান বিশ্ব শিক্ষাব্যবস্থায় কওমি মাদরাসা প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক আন্তর্জাতিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে আজ।

আজ রোববার ( ২৫ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের হোটেল রয়েল প্যালেসে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের প্রধান আল্লামা আবদুল্লাহ মারুফী (দা.বা.)।

এছাড়া বক্তব্য থাকবেন- মাদরাসা দারুর রাশাদ, মিরপুরের মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জাতীয় দীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী, দৈনিক নয়াদিগন্তের সহ-সম্পাদক ও গবেষক আলেম মাওলানা লিয়াকত আলী, জামিয়া শারইয়্যাহ, মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমাদ মাইমুন, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার নায়েবে মুহতামিম মাওলানা আবদুল গাফফার, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা ওলিউর রহমান আজহারী, চিন্তাবিদ ও গবেষক আলেম মাওলানা যাইনুল আবেদীন, লেখক, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মাওলানা মাসউদুর রহমান, গবেষক মাওলানা শরীফ মুহাম্মাদ ও দ্বীনিয়াত বাংলাদেশের পরিচালক মুফতি সালমান আহমাদ।

এছাড়া দেশের আরও শীর্ষ আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রতিনিধিত্বশীল তরুণ আলেমরা উপস্থিত থাকবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ